ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরের শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিকন মিয়া (৪৩) নামে এক সন্দেহভাজন সন্ত্রাসীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার ভোরে চালানো এক অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক রিকন শেখপাড়া এলাকার মৃত সেলিমের ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর পাঁচটার দিকে মেজর মো. সালমান হক (৩৬ এডি)-এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল পেটৗর শহরের শেখপাড়ায় রিকন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় রিকনকে আটক করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি ইলেকট্রিক ইস্টার্ন গান, একটি রামদা, একটি তলোয়ার, একটি চাকু এবং একটি মোবাইল সেট।
মেজর মো. সালমান হক (৩৬ এডি) বলেন, আটক রিকনকে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সকালে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানজারুল ইসলাম বাদী হয়ে আটক রিকন মিয়ার বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছেন। অপরাধমূলক কর্মকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। তাকে আদালতে সোর্পদ করা হলে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’
