দর্শনা ও মহেশপুর সীমান্তে বিজিবির কঠোর টহল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীদের ধরতে

আপলোড তারিখঃ 2025-12-15 ইং
দর্শনা ও মহেশপুর সীমান্তে বিজিবির কঠোর টহল ছবির ক্যাপশন:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত আসামিরা যাতে সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনা ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে আসামির পাসপোর্ট হ্যাং করে সীমান্তে সর্বাত্মক নজরদারি রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


দর্শনা:
ওসমান হাদির হত্যার চেষ্টাকারীরা যাতে পালাতে না পারে সে জন্য দর্শনা সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। দর্শনা চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম তারিক বলেন, ‘আমরা হত্যার চেষ্টাকারী আসামির পাঁচর্পোট হ্যাং করে রেখেছি এবং সর্তক আছি।’ বিজিবি সূত্রে জনা গেছে, দর্শনা সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্তের সকল সড়কে চেকপোস্ট বসিয়ে প্রতিটি যানবাহন তল্লাশি করা হচ্ছে, যাতে করে দর্শনা সীমান্ত দিয়ে ওসমান হাদির হত্যার চেষ্টাকারী আসামি এ সীমান্ত দিয়ে পালাতে না পারে তার জন্য সর্বাত্মক সর্তক দৃষ্টি রাখা হচ্ছে।
ছবি আছে


ঝিনাইদহ:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা যাতে ভারতে পালাতে না পারে সে জন্য ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবি সূত্রে বলা হয়েছে, ঝিনাইদহ জেলায় ভারতে সঙ্গে ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে প্রায় ১০.৮ কিলোমিটার জুড়ে কাঁটাতারের কোনো বেড়া নেই। মহেশপুর উপজেলার এসব সীমান্তে ইছামতি ও কোদালা নদী থাকায় ওসমান হাদীকে গুলি করার সঙ্গে জড়িতরা দুর্বৃত্তরা সহজে ভরতে পালিয়ে যেতে পারে। এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম রোববার সন্ধ্যায় জানান, সীমান্ত এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নেই এমন এলাকায় টহল জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত আসামিরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১৩টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। তা ছাড়া পেট্রোল ডিউটি দ্বিগুণ করা হয়েছে। এসব এলাকায় চলাচলকৃত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)