চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নির্বাচনের তফশিল ঘোষণা

১৬ ডিসেম্বর মনোনয়ন সংগ্রহ ২৭ ডিসেম্বর ভোট

আপলোড তারিখঃ 2025-12-15 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নির্বাচনের তফশিল ঘোষণা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাধারণ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু ক্লাব সদস্যদের উপস্থিতিতে তফশিল ঘোষণা করেন। 


ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর শনিবার চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৪ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৬টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ২০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ২১ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৭টায় চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৭ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।


নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু বলেন, নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০০ টাকা এবং অন্যান্য প্রতিটি পদের জন্য ২০০ টাকা মূল্যে (অফেরতযোগ্য) মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তিনি মনোনয়ন বাছাইয়ের সময় সংশি¬ষ্ট প্রার্থী বা তাঁর প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।


নির্বাচনী তফশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সাধারণ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল ও অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ এবং সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)