জীবননগরে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-12-14 ইং
জীবননগরে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর শহরে ফ্ল্যাট বাসা থেকে কালু প্রধান (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার জীবননগর পৌরসভার শাপলাকলি পাড়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালু প্রধান পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার পান্তাপড়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে। তিনি ছিলেন জীবননগর বাজারের একজন ভুসিমাল ব্যবসায়ী এবং ৪ বছর ধরে শাপলাকলি পাড়ার একটি ভাড়া বাসায় একাকী থাকতেন।


কালু প্রধানের মেয়ে সালমা খাতুন জানিয়েছেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে তার বাবার সাথে তার মায়ের শেষ কথা হয়। তারপর শুক্রবার সারাদিন কোনো যোগাযোগ না হওয়ার কারণে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মামা মাসুদ রানাকে ফ্ল্যাট পাঠান। ফ্ল্যাট গিয়ে তাকে অনেক ডাকাডাকি করে কোনা সাড়া শব্দ না পেয়ে বাসার মালিক মোসলেম উদ্দিনের সহযোগিতায় ঘরের দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখতে পান তার বাবা অচেতন অবস্থায় খাটে পড়ে রয়েছে। রুমে অবস্থান করার কোনো এক সময় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণ করা হচ্ছে।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর শোনা মাত্রই জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জীবননগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)