বাধাকপির জমিতে আগাছানাশক দিয়ে নষ্টের অভিযোগ

কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2025-12-14 ইং
বাধাকপির জমিতে আগাছানাশক দিয়ে নষ্টের অভিযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা ঝিঙ্গির মাঠে এক কৃষকের বাধকপির জমিতে আগাছানাশক প্রয়োগ করে ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। ভুক্তভোগী কৃষক হাসান আলী জানান, তিনি চৌগাছা ঝিঙ্গির মাঠে অন্যের জমি লিজ নিয়ে এক বিঘা জমিতে পাতা কপির আবাদ করেন। ফসল ভালো অবস্থায় ছিল এবং অল্প কিছুদিনের মধ্যেই বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত কয়েকদিন আগে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তার জমিতে আগাছানাশক প্রয়োগ করে। এতে কপি গাছের পাতা পুড়ে এবং ঝলসে গিয়ে দ্রুত নষ্ট হতে শুরু করে।


তিনি আরও জানান, জমি চাষ ও পরিচর্যায় তার বিপুল অর্থ ব্যয় হয়েছে। আগাছানাশক প্রয়োগের কারণে পুরো জমির কপি নষ্ট হয়ে গেছে, যা তার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অন্য মাঠে তার ফুলকপির আরেকটি জমিতেও এর আগে চারা লাগানোর পর কয়েক দফা চারা কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।


এ বিষয়ে একই মাঠের আরেক কৃষক আবুল হোসেন বলেন, পরিকল্পিতভাবে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। ফসলের সঙ্গে এ ধরনের শত্রুতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভুক্তভোগী কৃষক হাসান আলী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)