আলমডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2025-12-14 ইং
আলমডাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে প্রায় তিনশত কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বণিক সমিতির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা বণিক সমিতির আরেফিন মিয়া মিলন। সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য দেন বণিক সমিতির সহসভাপতি রফিকুল আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবলু। 


বক্তারা সমিতির সদস্যদের ব্যাবসা বাণিজ সহ সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কাজ ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন। তারা বলেন, আমরা শুধু ব্যাবসা নিয়ে পড়ে থাকি তা নয়, আমরা সেবামূলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। 


এসময় উপস্থিত ছিলেন ধর্মীয় সম্পাদক রেজাউল করিম কাবিল, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন, নির্বাহী সদস্য, জয়নাল আবেদীন ক্যাপ, রফিকুল আলম, মোহাম্মদ শরিফুল ইসলাম, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম, ফারুক আলী,কাবলু মিয়া, তোতা মিয়া, রতন আলী, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্য হামিদুল ইসলাম আজম প্রমুখ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)