ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে আ.লীগ ও ভারত: রাশেদ খাঁন

আপলোড তারিখঃ 2025-12-13 ইং
ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে আ.লীগ ও ভারত: রাশেদ খাঁন ছবির ক্যাপশন:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর গুলিবর্ষণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে পথসভা শেষে হাদির উপর হামলার প্রতিক্রিয়ায় এ দাবি করেন।


রাশেদ খান বলেন, ‘আমি আজ ব্যথিত। হাদী আমাদের সহযোদ্ধা। আমরা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি। হাদী সন্ত্রাসীদের গুলিতে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত শুরু হয়েছে। তারা ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে। ওসমান হাদীর ওপর হামলা তারই অংশ।’


সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গতকাল নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে। আর আজই ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়েছে। ওসমান হাদী একজন প্রার্থী। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই সরকার এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)