আন্দুলবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাবু খান

খেলাধুলা যুবসমাজকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল করে তোলে

আপলোড তারিখঃ 2025-12-13 ইং
আন্দুলবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাবু খান ছবির ক্যাপশন:

জীবননগরের আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে হ্যালো আন্দুলবাড়ীয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে ৪-১ গোলে হারিয়ে খুলনা এসবি আলী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় (হাইস্কুল) ফুটবল মাঠে ফাইনাল খেলার আয়োজন করা হয়।


ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটা একটি দেশের যুবসমাজকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। আমাদের চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে যে নতুন জাগরণ তৈরি হচ্ছে, তা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে বড় ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ভাইয়ের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে। বিশেষ করে আন্দুলবাড়ীয়া ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে আমরা একমত হয়েছি- যখনই নতুন ক্রীড়া অবকাঠামোর কাজ শুরু হবে, আমার শৈশবের স্মৃতি জড়িয়ে থাকা অবহেলিত আন্দুলবাড়ীয়া হাইস্কুল ফুটবল মাঠের উন্নয়ন প্রথম ধাপেই শুরু হবে, ইনশাআল্লাহ।’


মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা যাতে মোবাইল ও নেশা থেকে দূরে থাকে এবং মাঠমুখী হয়, এ জন্য খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া সুবিধা বাড়ানোর মাধ্যমে আমরা একটি সুস্থ ও গতিশীল প্রজন্ম তৈরি করতে পারব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি- চুয়াডাঙ্গার প্রত্যেকটি মাঠকে আমরা ধীরে ধীরে উন্নত ও খেলাধুলার উপযোগী করে তুলব।’


আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, আব্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ছোট মনি, জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, জেলা ছাত্রদলের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম হিরক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আরিফ, কিংবদন্তি ফুটবলার কাজী মামুনুজ্জামান আদুন, আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা এডহক কমিটির সভাপতি এস এম সাইদুর রহমান বাবু, কেডিকে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এস এম শামীম হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব এস এম জাভেদ লাল মিয়া, যুবদল নেতা মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, মেম্বার শেখ আতিয়ার রহমান, জহিরুল ইসলাম, নিজাম উদ্দীন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক খাদেমুল হক খোকন, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এহতে শ্যামল, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার প্রাক্তন ফুটবল খেলোয়াড় আব্দুর রাজ্জাক প্রমুখ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মোস্তফা তাজওয়ার স্পোর্টিং ক্লাবের পরিচালক মোস্তফা তাজওয়ার ওরফে ছোট মনি। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খুলনা এসবি আলী ফুটবল একাদশের রানা। আন্দুলবাড়ীয়া বাজারের নাজাত খেলাঘরের সৌজন্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়।


স্বাধীন ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে টুর্নামেন্টের ২ জন ধারাভাষ্যকার বিশেষ পুরস্কারে পান। পুরো টুর্নামেন্ট জুড়ে সেরা দর্শকদের জন্য  ধারাবাহিক ভাবে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের পক্ষ থেকে ২০টি পুরস্কার দেওয়া হয়। এছাড়াও আন্দুলবাড়ীয়া বাজারের ভাই ভাই কসমেটিক্স ও রাফিন ইলেকট্রিকের পক্ষ থেকে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়দের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাইফুর রহমান সেণ্টু, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোল্লা মকছেদুর রহমান টিক্কা। ধারাভাষ্যকারের দায়িত্ব যৌথভাবে পালন করেন মামুন নিরব ও শেখ রাশেদুজ্জামান রাশেদ। টুর্নামেন্টে সহযোগিতা করেন বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। ফাইনাল খেলা শুরু হওয়ার পূর্বেই মাঠটি ছিল হাজার-হাজার দর্শকদের কানায় কানায় পরিপূর্ণ। পুরা ফাইনাল খেলাটি উপভোগ করেন বাবু খান। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)