ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা আব্দুল্লাহ সিটি মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আব্দুল্লাহ সিটিতে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুরে শেষ হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাড. মারুফ সারোয়ার বাবু। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ, সদস্য অ্যাড. শাহরিয়ার নেওয়াজ অভি ও অ্যাড. মো. আক্তারুজ্জামান।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৩ জন। ভোট পোল হয়েছে ৬১টি। ঘোষিত ফলাফলে ৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম, সহসভাপতি পদে ৪৬ ভোট পেয়ে মো. আশাদুল, ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও ৫১ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান জিনারুল। এছাড়া সদস্য পদে নির্বাচিন হয়েছেন- রনি ইসলাম (৫৪ ভোট), আরিফুল ইসলাম (৪৫ ভোট), বিল্লাল হোসেন (৪৩ ভোট), জসিম উদ্দিন (৪২ ভোট), গাজীর উদ্দিন (৪১ ভোট) ও খালিদ বিন ওয়ালিদ (২৯ ভোট)। এদিকে, গতকাল শুক্রবার রাতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ ও সদস্যসচিব সুমন পারভেজ খান।
