কার্পাসডাঙ্গায় গণসচেতনতামূলক র‌্যালি ও সম্মেলন

আপলোড তারিখঃ 2025-12-12 ইং
কার্পাসডাঙ্গায় গণসচেতনতামূলক র‌্যালি ও সম্মেলন ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের উদ্যোগে কার্পাসডাঙ্গা ক্রাইস্ট চার্চ মিশন হলরুমে বাংলাদেশ প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় গণসচেতনতামূলক র‌্যালি ও সম্মেলনের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা আলোর দিশা প্রবীণ প্রতিবন্ধী ক্লাবের সভাপতি সুদিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল করিম বিশ্বাস, ক্রাইস্ট চার্চের পালক পুরোহিত রেভা সামুয়েল হেমব্রম এবং উপজেলা স্বাস্থ্য সহকারী মো. ফারুক হোসেন। আরও উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সহসভাপতি মো. আলাউদ্দিন, সম্পাদক মো. আহসান হাবিব, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন এবং ইউপি সদস্য মোছা. আনেহার খাতুন।


অনুষ্ঠানের শুরুতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কার্পাসডাঙ্গা ক্রাইস্ট চার্চ থেকে প্রধান সড়ক পর্যন্ত ব্যানারসহ একটি দীর্ঘ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সরকারের সুরক্ষা বলয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা, চিত্তবিনোদনসহ অন্যান্য সেবাÑপ্রতিবন্ধী এবং প্রবীণ ব্যক্তিরা যাতে অবাধে পেতে পারেন সে বিষয়ে আলোকপাত করা হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মো. মশিউর রহমান তাঁর বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পরিষেবা সম্পর্কে কথা বলেন। প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস প্রতিনিধি মি. বাপ্পা মন্ডল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)