চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2025-12-11 ইং
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।


চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে সংবর্ধনা সভা সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী। সভায় জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।


সভায় সরকারি কৌসুঁলি (জিপি) আব্দুল খালেক, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু,  সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক সেক্রেটারি অ.স.ম. আব্দুর রউফ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আবুল বাশার, তালিম হোসেন, ফজলে রাব্বী সাগর, সিনিয়র আইনজীবী আব্দুস সামাদ, নাজমুল হাসান লাভলু ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) বক্তব্য দেন।  সভায় পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন সিনিয়র আইনজীবী আবুল বাশার।


এসময় জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকে অ্যাড. রুবিনা পারভীন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনকে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীকে আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ ও আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)