ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার পৃথক স্থানে ওয়াজ মাহফিল, ইসলামী জলসা ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১০টায় ৫ নম্বর ওয়ার্ড বাগানপাড়া শারমিন হক হাফেজিয়া ক্বওমীয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের উদ্যোগ ২৭তম ওয়াজ মাহফিল, রাত সাড়ে ১০টায় সদর উপজেলার শাহাপুর হাজী ওসমান-রাবেয়া এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে মাদ্রাসা ময়দানে ১২তম তাফসিরুল কুরআন মাহফিল, রাত সাড়ে ৮টায় সাতগাড়ী উত্তর পাড়ায় আজিমূশ্বান ইসলামী জলসা ও ৭ নম্বর ওয়ার্ড ইসলাম পাড়ায় সোহরাব হোসেন চিশতি নিজামী প্রথম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। তিনটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজিমূশ্বান ইসলামী জলসা হোক বা সোহরাব হোসেন চিশতি নিজামীর ওরশ মোবারক- এই সব আয়োজনের মূল বার্তা হলো মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা করা। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের শিখিয়েছেন- ধর্ম শুধু ইবাদত নয়, মানুষের প্রতি ভালোবাসা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এগুলোও ঈমানের অংশ। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো এই শিক্ষাগুলোকে জীবনে বাস্তবায়ন করা।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা একটি শান্তিপূর্ণ জেলা। এখানে মানুষ একে অপরকে সম্মান করে, ভালোবাসে। কিন্তু আমরা যদি নিজেদের মাঝে ঐক্য না রাখি, তাহলে সমাজ এগোতে পারবে না। আজকের এসব অনুষ্ঠান আমাদের ঐক্যের বার্তা দেয়। এখানে যারা তরুণরা উপস্থিত আছো, তোমাদের বলছি, ধর্মের প্রকৃত শিক্ষা গ্রহণ করো। মাদক, সন্ত্রাস, অন্যায়- এসব থেকে দূরে থাকো। পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করো।’
শরীফুজ্জামান বলেন, ‘আমি রাজনীতি করি জনগণের সেবা করার জন্য। ক্ষমতা, পদ, লাভ, এসব আমার লক্ষ্য নয়। আমার স্বপ্ন চুয়াডাঙ্গাকে একটি শান্তিপূর্ণ, শিক্ষিত, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করা। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। নির্বাচিত হওয়ার দায়িত্বটাই আসলে একটি আমানত। আর আমানতের খেয়ানত করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তাই সুযোগ পেলে জনগণের এই আমানত আমি যথাসাধ্য রক্ষা করব।’
তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার মসজিদ, মাদ্রাসা, হাফিজ-উলামা, এরা আমাদের জ্ঞানের আলো। তাদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। ইসলাম শান্তির ধর্ম- এই সত্যটা আমাদের সবাইকে হৃদয়ে ধারণ করতে হবে। কোনো বিভক্তি নয়, কোনো হিংসা নয়, আমাদের পথ হবে সত্য, ন্যায় ও কল্যাণের পথে। আমি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অনুরোধ করবো- ধর্মীয় অনুষ্ঠানগুলোর নিরাপত্তা, সহায়তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তারা যেন সবসময় সক্রিয় থাকে। ধর্মীয় অনুশাসন পালনে কোনো বাধা যেন না থাকে।’
বাগানপাড়ায় বার্ষিক ওয়াজ মাহফিলে মাহফুজ-উল-আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা আবু জার গিফারী, দ্বিতীয় বক্তা হযরত মাওলানা এস এম বাইজিদ হোসাইন ও মুফতি আরিফ বিল্লাল সাহেব। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় জেলা পরিবেশ সমিতির সাবেক সভাপতি সালাউদ্দিন চান্নু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইলিয়াস হোসেন, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ প্রমুখ।
শাহাপুরের ওয়াজ মাহফিলে হাজী মো. ওলিউল্লাহ (ওলি হুজুর) ও জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ (ঢাকা)। দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা হুসাইন আহম্মেদ মাহ্ফুজ ও মাওলানা আব্দুল জলিল হাওলাদার। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পদ্ববিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সালাউদ্দীন মিয়া, মাসুদ রেজা রতন, আমিনুল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ।
এদিকে, সাতগাড়ী উত্তর পাড়ায় অনুষ্ঠিত ইসলামী জলসায় নজির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না।
অপর দিকে, ইসলাম পাড়ায় সোহরাব হোসেন চিশতি নিজামীর প্রথম ওরশ মোবারকে পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না ও জেলা রেলওয়ে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাব্বি।
