আলমডাঙ্গা থানা পরিদর্শনকালে নবাগত পুলিশ সুপার মনিরুল ইসলাম

অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান

আপলোড তারিখঃ 2025-12-11 ইং
আলমডাঙ্গা থানা পরিদর্শনকালে নবাগত পুলিশ সুপার মনিরুল ইসলাম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আলমডাঙ্গা থানা পরিদর্শন করেছেন। গতকাল বুধবার বেলা একটার দিকে তিনি থানায় পৌঁছালে থানার কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। তিনি থানা ভবন, বিভিন্ন অফিস কক্ষ, ব্যারাক ও মেস ঘুরে দেখেন।


এসময় তিনি বলেন, জনবান্ধব পুলিশিং, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং এলাকার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি থানার মেসে উন্নতমানের খাবার নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ব্যারাক সর্বদা পরিচ্ছন্ন রাখা এবং ফোর্সের যৌক্তিক ছুটি মঞ্জুরের বিষয়ে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইল, ওসি (তদন্ত) আসগার আলী, ওসি (অপারেশন)-সহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)