আলমডাঙ্গায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

আপলোড তারিখঃ 2025-12-11 ইং
আলমডাঙ্গায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার উদ্যোগে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে র‍্যালি, আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সম্মানিত সভাপতি আল আমিন হোসেন পরশ।


সংস্থার সেক্রেটারি খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক আফিল উদ্দিন ডা. লিয়াকত আলী। দিনটি উপলক্ষে মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে আলোচনা সভায় মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মানবসেবায় ওয়াজেদ হোসেন কচি ও হাফিজুর রহমান হাফিজ; শিক্ষা খাতে আফিল উদ্দিন; চিকিৎসায় ডা. লিয়াকত আলী; এবং মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদান রাখায় আল আমিন হোসেন পরশুকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, শরাফত হোসেন, খন্দকার রাকিব হাসান রনি, মোস্তাফিজুর রহমান কাউসার, আল-মামুন রেজা, জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম, জাহিদ হাসান, আহসান কবির বকুল, মাহফুজুর রহমান, হাফেজ গোলাম রাব্বি, হুমায়ুন কবির, সাদ্দাম হোসেন, জান্নাতুল ফেরদৌস উষা, নাহিদা খাতুন, সুরভী শরিফা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)