প্রধান বিচারপতির না থাকা অনুপস্থিতি বলে গণ্য হবে

আপলোড তারিখঃ 2017-11-11 ইং
প্রধান বিচারপতির না থাকা অনুপস্থিতি বলে গণ্য হবে ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির মেয়াদ না বাড়ানোর ফলে আজ শনিবার থেকে তার আদালতে না থাকা অনুপস্থিতি হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী যিনি কর্মে প্রবীণ তিনিই অনুরূপ কার্যভার পালন করবেন। মন্ত্রী শুক্রবার রাতে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে গত বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি (প্রধান বিচারপতি) যদি ছুটির আবেদন না করেন বা ছুটির কথা অবহিত না করেন, তাহলে ‘হি উইল বি অ্যাবসেন্ট উইদাউট লিভ’ (তিনি ছুটি ছাড়া অনুপস্থিত আছেন)। এক্ষেত্রে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ব্যবস্থা নেবেন। সেখানে অনুপস্থিতির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। সংবিধানে ৯৭ অনুচ্ছেদে আছে, ‘প্রধান বিচারপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি তাহার দায়িত্বপালনে অসমর্থ বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে ক্ষেত্রমত অন্য কোনো ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কর্মে প্রবীণতম, তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)