আন্দুলবাড়ীয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2025-12-10 ইং
আন্দুলবাড়ীয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত গরিব-দুঃখী, অসহায়, ছিন্নমূল, নৈশপ্রহরীসহ প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুম চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তপন কুমার, ইউপি মেম্বার শেখ আতিয়ার রহমান, জহিরুল ইসলাম, মহাসিন আলী, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার কাজল রেখা, নাছিমা খাতুন, আছিয়া খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)