ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত ৩০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাথুলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুস্থ পরিবারের মাঝে এসব টিউবওয়েলগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ বলেন, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সমাজের নিম্নআয়ের মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখে। আশা করি দোস্ত এইড এ ধরনের জেলায় অব্যাহত রাখবে।
টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার (রেজিস্ট্রার) মো. সাইদ হাসান এবং ঝিনাইদহের তৈলটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিফ আল ফারুকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোমিনপুর ইউনিয়নের সমাজসেবক মো. আবুল হান্নান বিশ্বাস। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলী, জুনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুল ইসলাম, মো. অনিম আহমেদ, মো. শাকিব হাসান সেতু প্রমুখ।
