ছবির ক্যাপশন:
‘স্বাস্থ্যকর মৃত্তিকা, টেকসই ভবিষ্যৎ’ স্লোগানে পরিবেশবান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণকল্পে এগ্রোইকোলাইজিক্যাল লানিং সেন্টার প্রতিষ্ঠা শীর্ষক ভ্যালো চেইন উপপ্রকল্প আওতায় দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে মৃত্তিকা দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে কুশাঘাটায় ওয়েভ ফাউন্ডেশনের গো-গ্রীন সেন্টারে এই দিবসটি পালন করা হয়। প্রতিপাদ্য আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন।
ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময় সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ কাজল, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা লোকোমোর্চার সহসভাপতি তানজিলা মনোয়ার মিনি ও ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
অতিথিরা বলেন, দীর্ঘদিন ধরে রাসায়নিক সারের ব্যবহারের ফলে ধীরে ধীরে মাটির উর্বরতা শক্তি কমে যায়, যা মাটি পরীক্ষা করলেই জানা যাবে। তাই আমাদের উচিত প্রতিটি জমিতে জৈব সার ব্যবহার বৃদ্ধি করতে হবে এতে মাটির যৌবনতা ফিরে পাবে এবং ফসল ভালো হবে। তাই আমরা এখন থেকে রাসায়নিক সার কমিয়ে জৈব সার প্রয়োগের মাধ্যমে মাটিকে শক্তিশালী করতে হবে। যা ফসল বৃদ্ধির সহায়ক হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল আলীম সজল।
