দামুড়হুদা মডেল থানায় নবাগত ওসি মেসবাহ্ উদ্দিনের যোগদান

আপলোড তারিখঃ 2025-12-09 ইং
দামুড়হুদা মডেল থানায় নবাগত ওসি মেসবাহ্ উদ্দিনের যোগদান ছবির ক্যাপশন:

দামুড়হুদা মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ মেসবাহ্ উদ্দিন। তিনি মেহেরপুর থানা থেকে বদলি হয়ে গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দামুড়হুদা মডেল থানার দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের মুহূর্তে থানার অফিসার ফোর্সদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। তিনি থানার বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং থানা পরিচালনার নানা দিক পরিদর্শন করেন। থানার কর্মকর্তারা নতুন ওসির প্রতি অদম্য আন্তরিকতা ও সহযোগিতার আশ্বাস দেন। তারা জানান, তার নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রম আরও দ্রুত ও জনবান্ধব হবে বলে তারা আশা করেন।


নতুন ওসির যোগদানে থানার পরিবেশে এক ধরনের নতুন কর্মউদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা ও প্রত্যাশার কথা জানানো হচ্ছে। দায়িত্ব গ্রহণ শেষে দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন সকলের সহযোগিতা নিয়ে দামুড়হুদাকে আরও নিরাপদ ও সেবা-মুখি থানায় রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন। দামুড়হুদার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশ বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) হিমেল রানা, থানার সেকেন্ড অফিসার (এসআই) মেহেদী হাসান, এসআই শিহাবসহ অফিসার ফোর্সবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)