চুয়াডাঙ্গায় ৯-১১ ডিসেম্বর পুলিশের মাস্কেট্রি অনুশীলন

আপলোড তারিখঃ 2025-12-09 ইং
চুয়াডাঙ্গায় ৯-১১ ডিসেম্বর পুলিশের মাস্কেট্রি অনুশীলন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক মাস্কেট্রি অনুশীলন আগামী ৯, ১০ ও ১১ ডিসেম্বর ডিঙ্গেদাহের ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফায়ারিং বাটে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অনুশীলন চলবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। অনুশীলন চলাকালীন নিরাপত্তার স্বার্থে ফায়ারিং রেঞ্জের পেছন ও আশপাশের ৩ কিলোমিটার এলাকার বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করে চলাচল করতে অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন। বিশেষ করে ওই এলাকায় অযথা অবস্থান বা অনিরাপদ পথে চলাচল না করার আহ্বান জানানো হয়েছে। জেলা পুলিশ জানায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এ মাস্কেট্রি অনুশীলন পরিচালিত হবে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় সাবধানতা মেনে চলতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)