ভাংবাড়ীয়ায় আগুনে দিনমজুর আনিসুজ্জামানের সর্বস্ব ছাই

ক্ষতিগ্রস্ত পরিবার সব হারিয়ে দিশেহারা

আপলোড তারিখঃ 2025-12-07 ইং
ভাংবাড়ীয়ায় আগুনে দিনমজুর আনিসুজ্জামানের সর্বস্ব ছাই ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের পাগলা পাড়ায় ভয়াবহ আগুনে দিনমজুর কৃষক আনিসুজ্জামানের ঘরবাড়ি ও গৃহপালিত পশুসহ সব মালামাল পুড়ে ছাই হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে পাগলা পাড়ার দিনমজুর কৃষক আনিসুজ্জামানের বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা দাউ দাউ করে ছড়িয়ে পড়ে রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘরের গুরুত্বপূর্ণ অংশে।


স্থানীয়রা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কাউকে কিছু বের করে আনার সুযোগই হয়নি। আগুনে গোয়ালঘরে থাকা একটি গরু পুড়ে মারা যায়, যা পরিবারটির জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ৫০টি দেশি মুরগি, ধান, চাল, গম, ভুট্টা, আসবাবপত্র, ঘরের টিনসহ প্রায় সব মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।


ঘটনার খবর পেয়ে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। তিনি পরিবারের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং প্রাণী ও সম্পদের এমন ভয়াবহ ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেন।


দিনমজুর আনিসুজ্জামান দৈনিক আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় ঘরবাড়ি, খাদ্যশস্য, গরু-মুরগি সব হারিয়ে পরিবারটি বর্তমানে মারাত্মক দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি সহায়তা প্রদান না করলে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)