ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমানের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিশিরপাড়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাজাহান সেলিম, বিএনপি নেতা ফজলুর রহমানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনে ২৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
