ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সোহেল রানা (৪১) নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব দিতে না পারায় দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটে। তিনি একই গ্রামের সফিউদ্দীনের ছেলে।
বেতাই গ্রামের নুরুল মালিথা জানান, ছোট ভাই জুয়েল রানা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরে বিদেশ থেকে পাঠানোর টাকার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। বড় ভাই জুয়েল টাকার হিসাব না দিয়ে ছোট ভাইকে মারধর করার জন্য বাড়িতে প্রায়ই গন্ডগোল করতো।
প্রতিবেশী ও স্থানীয় গান্না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার বিপুল হোসেন জানান, রোববার বিকেলে দুই ভাইয়ের দ্বন্দ্বের জের ধরে সোহেল রানা ছোট ভাইয়ের দিকে শাবল ও কুড়াল ছুড়ে মারে। পরবর্তীতে রান্নাঘরের বঁটি এনে আরেকদফা জুয়েলকে আঘাতের চেষ্টা করে। এ সময় জুয়েল রান্না করা বঁটি তার সামনে এসে পড়লে সেই বঁটি দিয়ে সোহেলের ঘাড়ে কোপ বসিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন।
খবরের সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা জানান, গান্না ইউনিয়নের বেতাই মাঠপাড়া গ্রামে সোহেল নামে একজন খুন হয়েছে। টাকা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ রোববার বিকালে লাশ উদ্ধার করেছে। পুলিশ ছোট ভাই জুয়েলকে ধরতে অভিযান চালাচ্ছে
