বেগমপুর ও তিতুদহ ইউনিয়নে অনুষ্ঠানে রুহুল আমিন

জামায়াতের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান

আপলোড তারিখঃ 2025-12-07 ইং
বেগমপুর ও তিতুদহ ইউনিয়নে অনুষ্ঠানে রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. রুহুল আমিন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। এই জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। সকল প্রকার প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যাতে স্ব-স্মানে ও নিরাপদে বসবাস করতে পারে তার জন্য আমাদের রাজনীতি। বাংলাদেশে একমাত্র জামায়াতে ইসলামীই উচ্চকণ্ঠে ঘোষণা করতে পারে, কেন্দ্রীয় আমির থেকে শুরু করে ওয়ার্ডের আমির পর্যন্ত সবাই মাদক, দুর্নীতিমুক্ত। 


গতকাল রোববার চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ও বেগমপুর জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল বিকেল ৪টায় তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের মাদ্রাসা মাঠ ও সন্ধ্যা ৭টায় বেগমপুর ইউনিয়নের হরিশপুর স্কুলমাঠে পৃথকভাবে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


তিনি আরও বলেন, জামায়াত ইসলামীর হাতে আগামীর বাংলাদেশ কেমন নিরাপদ থাকবে, তার নমুনা আপনারা ৫ আগস্ট পরবর্তী সময় থেকে দেখছেন। এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী কারো কাছে চাঁদা নিয়েছে, কারো জমি দখল করেছে, কারো ওপর জুমুল নির্যাতন করেছেন এমন প্রমাণ সারা বাংলাদেশে দেখাতে পারবে না। তাই আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবেই। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথির বক্তব্য দেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাও. রেজাউল করিম, জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কালাম, তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতা শফিকুল ইসলাম, লিটন মিয়া, বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশারফ হোসেন, সেক্রেটারি শাহিন আহমেদ, বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম মাস্টার, জামায়াত নেতা হুমায়ন কবীরসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্র্মীবৃন্দ।
যোগদান অনুষ্ঠান শেষে হরিশপুর, যদুপুর, উজুলপুর, রাঙ্গিয়ারপোতা ওয়ার্ড জায়ামাতের কার্যালয় উদ্বোধন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)