ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতির নির্বাচনে কার্যকরি সদস্য পদে রেল বাজারের ব্যবসায়ী ইসলামপাড়া যুব সংঘের সদস্য মনিরুজ্জামান মুকুল নির্বাচিত হওয়ায় ইসলামপাড়া যুব সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপাড়া যুব সংঘের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ইসলামপাড়া যুব সংঘের সভাপতি আমিনুল ইসলাম বেল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার সিকদার, উদীচী চুয়াডাঙ্গার নাট্য সম্পাদক মিলন কুমার অধিকারী উপস্থিত ছিলেন। ইসলামপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লালের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ইসলামপাড়া যুব সংঘের সদস্য সোয়েব মল্লিক, সুইট আহমেদ, সবুজ, জাহিদ হোসেন, আব্দুল খালেক, মাসুদ পারভেজ প্রমুখ।
