১৯ দিনেও ট্রাকে অগ্নিসংযোগের আসামি গ্রেপ্তার হয়নি

আপলোড তারিখঃ 2025-12-07 ইং
১৯ দিনেও ট্রাকে অগ্নিসংযোগের আসামি গ্রেপ্তার হয়নি ছবির ক্যাপশন:

দর্শনায় বিএনপি কর্মী জাহিদ মিয়ার ট্রাকে অগ্নিসংযোগের ঘটনার পর ১৯ দিন পার হলেও অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি দর্শনা থানা পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার দর্শনা থানা ট্রাক মালিক গ্রুপের পরিচিতি ও মতবিনিময় সভায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাক মালিকরা। ট্রাক মালিক পরিবার জানায়, গত ১৭ নভেম্বর গভীর রাতে দর্শনা-মুজিবনগর মহাসড়কের পাশে পুরাতন বাজারের আব্দুল কাদেরের ভুষি মাল আড়তের সামনে রাখা ট্রাকটিতে দুই মুখোশধারী ব্যক্তি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সিসিটিভি ফুটেজেও তাদের দেখা যায়। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ট্রাকের সামনের অংশ ও টায়ার পুড়ে যায়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবু নাসেরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মালিক জাহিদ মিয়া থানায় অভিযোগ করলেও দীর্ঘ সময়েও অভিযুক্তদের গ্রেপ্তারের অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি ও অন্যান্য মালিকরা। সভায় উপস্থিত সবাই দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)