ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি। সভা শুরুর আগে প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য এফ এ আলমগীর।
পরে দপ্তর সম্পাদক আবুল হাশেম আগের সভার কার্যবিবরণী পাঠ করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সাধারণ সম্পাদক বিপুল আশরাফ তার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং সদস্যরা তা অনুমোদন দেন। একইভাবে অর্থ সম্পাদক আতিয়ার রহমান বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাঠ করেন ও তা অনুমোদিত হয়। সভায় আগামী প্রেসক্লাব নির্বাচনের জন্য পরিচালনা কমিটি গঠন নিয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর, শনিবার।
এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাহাতাব উদ্দীন, আজাদ মালিতা, নাজমুল হক স্বপন, সরদার আল আমিন, শেখ সেলিম ও রিফাত রহমান। বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দপ্তর সম্পাদক আবুল হাশেম, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক জহির রায়হান সোহাগ, সদস্য হুসাইন মালিক, আজাদ হোসেন, মফিজ উদ্দীন জোয়ার্দার, খাইরুজ্জামান সেতু, মাহফুজ মামুন প্রমুখ। সভা শেষে প্রেসক্লাব সভাপতি রাজিব হাসান কচি বলেন, ‘চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
