আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় বিএনপির দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2025-12-07 ইং
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় বিএনপির দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ এশা দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। প্রধান বক্তা ছিলেন  আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।


বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন। 


এসময় বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য নাম। তাঁর সুস্থতা দেশের মানুষের আকাক্সক্ষা। আমরা সবাই আন্তরিকভাবে প্রার্থনা করি- তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে আবারও পথ দেখাতে পারবেন। জনসাধারণ যেন মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়- এই দোয়া ও মোনাজাত তারই অংশ।’


এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান সেণ্টু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ, তুষার, যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, শামীম রেজা, সাইদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্নাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)