ছবির ক্যাপশন:
দর্শনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল। বিশেষ অতিথি ছিলেন ইকবাল হোসেন ও মালেক মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রবি, বাবু, আলম, ছানোয়ার, অপু সুলতান, আল মামুন, সোলেমান, রবিউল ইসলাম সুমন, সজীব, রানা, রফিকুল, আব্দুল, কামাল, বিল্লাহ, চঞ্চল, রাসেল, ঝন্টু, বক্কর, ইকবাল, সবুজ, সাইফুল, হাসান, ছমির, পলাশ, ফারুক, মুকুল, মুজিবর, কুটি, জলিল, বকুল শাহ, নাফিজ, তরিকুল, মামুন, খলিল ও সোহেল সহ স্থানীয় নেতা-কর্মী।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় আমদাহ ইউনিয়নের আশরাফপুর স্কুল মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দেশের সর্বস্তরের জনগণের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।” তারা আরও বলেন, বেগম জিয়ার সুস্থতাই এখন দলের সবচেয়ে বড় প্রার্থনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ ও ওমর ফারুক লিটন, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, আমদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।
