ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আলমডাঙ্গা চাতাল মোড়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে প্রায় এক বছর ধরে তাঁর একমাত্র সন্তান অসুস্থ বাবার সেবাযত্নে নিয়োজিত ছিল।
গতকাল শুক্রবার বাদ জুম্মা আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, সহকারী অধ্যাপক কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, হারদী এমএস জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, প্রভাষক একেএম গোলাম সরওয়ার, সিনিয়র প্রভাষক মো. বজলুর রশিদ, হুমায়ূন কবির, শরিফুল ইসলাম, আব্দুল খালেক, কামাল হোসেন, শামসুল আলম, জামিল হাসান প্রমুখ। জানাজার নামাজ পরিচালনা করেন মাওলানা মাহাদী ইসলাম। জানাজা শেষে দারুসসালাম কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
