আলমডাঙ্গায় তাফসিরুল কোরআন মাহফিল

আপলোড তারিখঃ 2025-12-06 ইং
আলমডাঙ্গায় তাফসিরুল কোরআন মাহফিল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার উম্মুল ক্বুরা হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাউসপুর জানাযার মাঠে (২ কপাট সংলগ্ন) গতকাল শুক্রবার বাদ আসর থেকে রাত ১২টা পর্যন্ত এ মাহফিল চলে। মাহফিলে ১১ জন হাফেজা কোরআন হেফজ সমাপনী সম্পন্ন করায় তাঁদের সনদপত্র ও বোরকা প্রদান করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজন ও হাউসপুর-আলমডাঙ্গাবাসীর সহযোগিতায় মহিলাদের জন্য পর্দাব্যবস্থা রেখে মাহফিলটি সম্পন্ন করা হয়।


মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান করেন নারায়ণগঞ্জের জামিয়া হাজী শাহজাদী বাইতুল কুরআনের মুহতামিম ও শাইখুল হাদীস, শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী (রহ.)-এর সুযোগ্য খলিফা মুফতি নূরুল আমিন তালিমী। প্রধান বক্তা ছিলেন ঢাকা খাদিজাতুল কুবরা (রা.) বালক বালিকা মাদরাসার প্রিন্সিপাল মুফতি সৈয়দ জুনায়েদ আযহারী সিলেটী।


বিশেষ বক্তা ছিলেন আলমডাঙ্গা জান্নাতুল বাকী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের, মুফতি মুযযাম্মিল হক আমিনী ও  মুফতি যোবায়ের আহমাদ। উপস্থাপনা করেন উম্মুল ক্বুরা হাফিজিয়া কওমিয়া মহিলা মাদরাসার পরিচালক মুফতি ইয়ামিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুর রব, মো. নিজাম উদ্দিন মুন্সি, হাজী রেজা আহমাদ, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম, এবিএম মকসেদুল আমিন সোহাগসহ স্থানীয় সুধীজন।


হিফজ সম্পন্নকারী ১১ জন হাফেজার নাম: হাফেজা মোছাঃ আয়েশা সিদ্দিকা, হাফেজা খাদিজা তুল কোবরা, হাফেজা উম্মে খাদিজা, হাফেজা মোছাঃ আনিসা বিনতে আজিজ, হাফেজা জয়নব আহমেদ, হাফেজা ফাতেমা খাতুন, হাফেজা মোছাঃ তাসনিম আক্তার, হাফেজা খাদিজাতুল কুবরা সুমাইয়া, হাফেজা মোছাঃ মাহফুজা খাতুন, হাফেজা আল আশরাফিজ্জামান রোজা, হাফেজা মাইমুনা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)