ছবির ক্যাপশন:
দর্শনায় মরমী সাধক আফতাব শাহ স্মরণে ২৬তম তিরোধান দিবস ও ৪ দিনব্যাপী লোকসংস্কৃতি (বাউল মেলার) দ্বিতীয় দিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা, হাডুডু খেলাসহ বেশ কয়েকটি খেলা প্রদর্শন করা হয়। এই খেলা দেখতে মেলার মাঠে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোরদের ভিড় জমে।
আলোচনা অনুষ্ঠানে দর্শনা ডিএস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সমন্বয়ক হাজী খন্দকার শওকত আলী। প্রধান আলোচক ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল। বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সমন্বয়ক ইকবাল হোসেন।
এসময় বক্তারা বলেন, ‘আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজোকদের অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা বাংলার ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছেন। যা এখন আমাদের দেশে বিরল। প্রতি বছরের ন্যায় এবারও তারা বাউল মেলা ও লোকজ সংগীতের আয়োজন করেছে। যেখানে রয়েছে বাউল সংগীত, জারি গান, যাত্রাপালা, লাঠি খেলাসহ বিভিন্ন ধরনের স্টলসহ আমাদের দেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য।’ অনুষ্ঠানে সঞ্চালনা করেন আয়োজক কমিটির সভাপতি বিশিষ্ট বাউল শিল্পী ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান ধীরু।
