চুয়াডাঙ্গায় ৫ দফা দাবিতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2025-12-06 ইং
চুয়াডাঙ্গায় ৫ দফা দাবিতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দশম গ্রেডসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।
সমিতির পক্ষ থেকে যে পাঁচটি দাবি উত্থাপন করা হয়েছে- ১. ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দশম গ্রেড প্রদান ২. সময়োপযোগী নিয়োগবিধি প্রণয়ন ও পদোন্নতির সুযোগ সৃষ্টি ৩. মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন-ভাতা প্রদান ৪. অবসরকালীন শতভাগ আনুতোষিক অথবা পারিবারিক পেনশন সুবিধা ৫. স্থানীয় সরকার অধিদপ্তর গঠন। স্মারকলিপি প্রদানের সময় সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সকল সদস্য উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)