ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-12-05 ইং
ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে ঝশরষষং ভড়ৎ ওহফঁংঃৎু ঈড়সঢ়বঃরঃরাবহবংং ধহফ ওহহড়াধঃরড়হ (ঝওঈওচ) প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদী আবাসিক বিভিন্ন কোর্সের দ্বিতীয় ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আর্থিক সহায়তায়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন এ প্রকল্প বাস্তবায়ন করছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে মোবাইল ফোন সার্ভিসিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্যাশন গার্মেন্টস এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স- এই চারটি ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের জব প্লেসমেন্ট অফিসার শফিক আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক জহির রায়হান, ক্ষুদ্রঋণ কর্মসূচির রিজিওনাল সমন্বয়কারী মামুন মিয়া এবং সংশ্লিষ্ট ট্রেডের প্রশিক্ষকরা।


স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম। তিনি বলেন, ‘দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের আধুনিক শিল্পচাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে কমপক্ষে ৬৫ শতাংশ প্রশিক্ষণার্থীর কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করছে প্রকল্প কর্তৃপক্ষ।’ নবাগত প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মাকতুবুল ইসলাম তুহিন, সজিব আহমেদ, তানভীর, মনিরা পারভীন ও তানজিনা খাতুন।
উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ওয়েভ ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আশির্বাদস্বরূপ। সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নেশা ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি দক্ষতা অর্জন করে কর্মসংস্থানে যুক্ত হয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, প্রতি তিন মাস পরপর নতুন ব্যাচ চালুর মাধ্যমে আরও বেশি তরুণকে সুযোগ দিতে ওয়েভ ফাউন্ডেশনকে জোরালো প্রচারণা চালাতে হবে। বক্তব্য শেষে তিনি বিভিন্ন ট্রেডের ল্যাব পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)