ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা পুলিশের প্রতিটি ইউনিটের সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক করে মনোবল বৃদ্ধি ও পুলিশি কার্যক্রম গতিশীল করতে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় তিনি জীবননগর থানা আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় উপস্থিত সকল অফিসার ও ফোর্সের সঙ্গে পরিচিতি হন ও কুশল বিনিময় করেন। এরপর তিনি থানার অফিস কক্ষ, ব্যারাক ও মেস পরিদর্শন করেন। মেসের খাবারের মান, আবাসন ব্যবস্থা, ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন অফিসার ইনচার্জকে।
তিনি বলেন, জেলার পুলিশ সদস্যদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনবান্ধব পুলিশিং, চোরাচালান ও মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে সকলকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। এসময় তিনি সকলকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার আহবান জানান।
পরিশেষে পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার নাগরিকদের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো, আনোয়ারুল কবীর এবং জীবননগর থানার অফিসার-ফোর্সরা।
