জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন

সাহিদুজ্জামান টরিকের শুভেচ্ছা ও অভিনন্দন

আপলোড তারিখঃ 2025-12-04 ইং
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)-এর ২০২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন। আর মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।


গতকাল মঙ্গলবার বেলা ৩টা থেকে অনলাইনে (ই-মেইল) ভোট গ্রহণ শুরু হয়ে রাত পৌনে ৮টা পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জাটি) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম।


সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ১৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৯০ জন—যা মোট ভোটের ৮৮ শতাংশ। ত্রুটিপূর্ণ হওয়ায় ৭টি ভোট বাতিল করা হয়েছে এবং ২৭টি ই-মেইল লিংক খোলা থাকায় সেগুলো গ্রহণ করা হয়নি। সভাপতি পদে মোহাম্মদ আলী হোসাইন পেয়েছেন ১ হাজার ৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফারুক পেয়েছেন ৮৬২ ভোট।


বিজয়ী সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ছিলেন বাংলাদেশ বিজনেস চেম্বারের প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও রুমমেট। সংগঠনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।


নবনির্বাচিত মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাকে নির্বাচিত করায় সবার প্রতি এবং সারা দেশের সব বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিচার বিভাগকে আধুনিক ও যুগোপযোগী করে বিচার প্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চাই।


এছাড়া নির্বাচনি ইশতেহার অনুযায়ী শতভাগ জুডিশিয়াল অ্যালাউন্সের দাবি বাস্তবায়ন, ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন, স্ট্যাটাস মামলা শুনানির পদক্ষেপ গ্রহণ, মোবাইল কোর্ট জুডিশিয়ারির অধীন করা সার্ভিসের সব স্তরের বিচারকদের নিরাপত্তা, ‘ওয়ান জজ ওয়ান কার' দাবি বাস্তবায়ন, আবাসন প্রকল্প দ্রুত হস্তান্তর, নবীন বিচারকদের দক্ষতা উন্নয়নে বিদেশে ট্রেনিং, প্রত্যেক আদালতে পৃথক বাজেট বরাদ্দ করার দাবি আদায় ও বর্তমান কমিটির অন্যান্য অসমাপ্ত কাজ বাস্তবায়নে কাজ করব।


তাছাড়া সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের কর্মপরিবেশ উন্নয়নসহ সব বিচারকের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)