মেহেরপুরের ডিসির সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাত

আপলোড তারিখঃ 2025-12-04 ইং
মেহেরপুরের ডিসির সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাত ছবির ক্যাপশন:

বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি ইসরাইল হোসেন ও সাধারণ সম্পাদক আল হেলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসককে ফুলের তোড়া প্রদান করেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসক মেহেরপুর জেলার শিক্ষা পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষক সমাজের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধিদের সাথে আলোচনা করেন।


সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সদর উপজেলা সভাপতি ফয়জুল কবীর, সাধারণ সম্পাদক সোহেল রানা, মুজিবনগর উপজেলা সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিফুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)