দর্শনা কেরু চিনিকলে মাড়াই মৌসুম শুরু হচ্ছে ৫ ডিসেম্বর

৪২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা

আপলোড তারিখঃ 2025-12-04 ইং
দর্শনা কেরু চিনিকলে মাড়াই মৌসুম শুরু হচ্ছে ৫ ডিসেম্বর ছবির ক্যাপশন:

ঐতিহ্যবাহী দর্শনা কেরু চিনিকলে চলতি ২০২৫-২৬ অর্থবছরের আঁখ মাড়াই মৌসুম শুরুর সকল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে মিলের ভেতর ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধোয়া-মোছা ও লোহার বিভিন্ন উপকরণে রং করার কাজ চলছে। কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় জানান, চলতি মাড়াই মৌসুমের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর বিকেল ৪টায় মিলাদ মাহফিলের মাধ্যমে আঁখ মাড়াইয়ের শুভ উদ্বোধন করা হবে।


তিনি আরও জানান, এ মৌসুমে ৭৬ হাজার মেট্রিক টন আঁখ মাড়াই করে ৫.৬০ রিকভারি হারে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের  লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষিদের উদ্দেশে তিনি বলেন, মরা পাতা মুক্ত পরিস্কার আখ মিলগেটে সরবরাহ করতে হবে। চাষিরা ডিজিটাল পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে অগ্রিম পুঁজি ও আখের মূল্য পেয়ে যাবেন। চলতি রোপণ মৌসুমে পর্যাপ্ত সার ও কীটনাশক মজুদ রাখা হয়েছে। কৃষকদের বেশি করে আঁখ রোপণের আহ্বান জানান তিনি।


আধুনিকায়ণ মিল এ বছর চলবে কি না, এ প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ বিষয়ে আমরা এখনো কিছু বলতে পারছি না। তিনি আশা প্রকাশ করেন, কোনো বাধা-বিঘ্ন না হলে নির্ধারিত সময়েই আগামী ৫ ডিসেম্বর দর্শনা কেরু চিনিকলের আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)