ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ৫৮ বিজিবির বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের গফুর মিয়ার আমবাগান থেকে হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্যামকুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে এক বাংলাদেশি নারীকে আটক করে বিজিবি। সীমান্ত মেইন পিলার ৬০/১০৯-আর থেকে প্রায় ১৫০ গজ অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের ঈদগাহ মাঠের পাশ থেকে হাবিলদার ইমদাদুল হকের নেতৃত্বে টহল দল তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত নারীকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
