আন্দুলবাড়ীয়া ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-12-04 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পথসভা সফল করার লক্ষ্যে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা, নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার এশার নামাজের পর আন্দুলবাড়ীয়া রাজধানী পাড়ার চৌরাস্তা মোড় সংলগ্ন সোনা মাস্টারের বাড়ির সামনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের নেতা-কর্মীরা দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও ব্যবসাপ্রতিষ্ঠানে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালান এবং লিফলেট বিতরণ করেন। রাত ১১টা পর্যন্ত চলে এই গণসংযোগ।


গণসংযোগে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, সুপার ফাইভ নেতা রফু উদ্দীন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দীন বদে, সাধারণ সম্পাদক আবু জাফর, যুগ্ম সম্পাদক ফয়সাল মোল্লা, জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, জীবননগর উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদল নেতা মির্জা হামিদুর রহমান শিলন, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব এসএম জাভেদ লাল মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজীব হাসান, বিএনপি নেতা শেখ আব্দুল মমিন, জেড.আই. মামুন, ইয়া খান, সোহেল, ইব্রাহিমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর শুক্রবার মীরপাড়ার চৌরাস্তা মোড়ে মাগরিব নামাজের পর ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)