দর্শনায় জনসচেতনতামূলক মতবিনিময় সভায় বিজিবির সেক্টর কমান্ডার ইফতেখার হোসেন

বাংলাদেশের মানুষ বিএসএফের হাতে হত্যা হোক, আমরা চাই না

আপলোড তারিখঃ 2025-12-04 ইং
দর্শনায় জনসচেতনতামূলক মতবিনিময় সভায় বিজিবির সেক্টর কমান্ডার ইফতেখার হোসেন ছবির ক্যাপশন:

দর্শনার সীমান্তবর্তী গ্রাম ঈশ্বরচন্দ্রপুরে সাধারণ মানুষের সঙ্গে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠিত এ সভায় সীমান্ত নিরাপত্তা, জনসচেতনতা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং সহকারী পরিচালক মো. হায়দার আলী। এলাকাবাসীর পক্ষে আলোচনা করেন স্থানীয় যুবদল নেতা মো. রিংকু।


সভায় কর্নেল ইফতেখার হোসেন বলেন, বাংলাদেশের কোনো মানুষ বিএসএফের হাতে হত্যা হোক, এটা আমরা চাই না। তাই সীমান্তের ওপারে কোনোভাবেই যাবেন না। প্রয়োজন হলে বিজিবিকে জানান, আমরা ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, দসীমান্তে অপরিচিত মানুষের চলাচল দেখলে সঙ্গে সঙ্গে নিকটস্থ বিওপিকে জানাতে হবে। সাম্প্রতিক সময়ে মানব পাচার বৃদ্ধি পেয়েছে, তাই জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। ভারতীয় সীমান্ত থেকে মাদক, স্বর্ণসহ সব প্রকার অবৈধ চোরাচালান থেকে দূরে থাকতে হবে।’ সেক্টর কমান্ডার স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন, মানবপাচার, মাদক, নারী ও শিশু পাচার বন্ধে বিজিবিকে তথ্য দিন। আপনাদের সহযোগিতায় সীমান্ত আরও নিরাপদ হবে। 


চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘আপনারা সীমান্ত এলাকায় বসবাস করেন, তাই কোনো প্রয়োজনে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করুন। আমরা চাই না সীমান্তে আমাদের দেশের কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হোক।’ এসময় সীমান্তে বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়ন, সঠিক কর্মসংস্থান সৃষ্টি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সীমান্ত শূন্য লাইন না অতিক্রম করার বিষয়ে সকলকে সতর্ক থাকার পাশাপাশি বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করতে আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)