দর্শনায় লোকসংস্কৃতি উৎসব শুরু আজ

আপলোড তারিখঃ 2025-12-04 ইং
দর্শনায় লোকসংস্কৃতি উৎসব শুরু আজ ছবির ক্যাপশন: ফাইল ছবি

দর্শনার আকন্দবাড়িয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মরমী সাধক আফতাব শাহ স্মরণে ২৬তম তীরধান দিবস ও লোকসংস্কৃতি (বাউল মেলা)। প্রতিবছরের মতো এবারও চার দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, হাডুডু, জারি–সারি গান, নসিমন আয়োজন, যাত্রাপালা, বাউল সংগীতসহ নানা আকর্ষণীয় লোকসংস্কৃতির প্রদর্শনীতে ইতোমধ্যে মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে।
আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বিজিএমইএ সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলি।


উৎসব উপলক্ষে আগেরদিন থেকেই বাউল, ফকির, সাধু ও ভক্তদের আগমন শুরু হয়েছে আকন্দবাড়িয়ায়। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আয়োজক কমিটির সভাপতি ও বিটিভির লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু বাউল বলেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। চার দিনব্যাপী লোকসংস্কৃতির এ আয়োজনকে সফল করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)