ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, কুশল বিনিময় ও অফিস উদ্বোধন করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের নতুন অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আলমডাঙ্গার মানুষ বহুদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার।
অফিস উদ্বোধনের পর তিনি খেজুরতলা বাজার মসজিদে আছরের নামাজ আদায় করেন। এরপর সন্ধ্যা পর্যন্ত খেজুরতলা, জাহাপুর, ভেদামারী ও জোড়গাছা গ্রামের বিভিন্ন বাজার ও পাড়ামহল্লায় ঘুরে মানুষের খোঁজখবর নেন, সমস্যার কথা শোনেন এবং পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয়দের সঙ্গে গণসংযোগ রাত ৮টা পর্যন্ত চলতে থাকে।
গণসংযোগকালে অ্যাডভোকেট রাসেল বলেন, রাজনীতি মানে মানুষের সেবা করা। নাগদহ ইউনিয়নের মানুষ বহুদিন অবহেলা ও বৈষম্যের মধ্যে ছিল। আমি চাই এই অঞ্চলে ন্যায়বিচার, উন্নয়ন, শান্তি ও মানবিকতার পরিবেশ প্রতিষ্ঠা করতে।
তিনি আরও বলেন, আমি কথার প্রতিশ্রুতি নয়- কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, আমরা জনগণের জন্যই রাজনীতি করি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসাÑসব সেক্টরে মানুষের সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য। এজন্য দাঁড়িপাল্লা মার্কায় বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। অনেকেই এলাকাবাসীর সমস্যা তুলে ধরেন, যা প্রার্থী মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার এ কর্মসূচি নাগদহ ইউনিয়নের নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মো. মামুন রেজা, অফিস সম্পাদক মো. রফিকুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. শফিউজ্জামান মিঠু, নাগদহ ইউনিয়ন আমির মো. রিপন বিশ্বাস, ইউনিয়ন সেক্রেটারি মো. তুহিন আলী, সহকারী সেক্রেটারি মো. মারিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, চুয়াডাঙ্গা পৌর সভাপতি মো. রাব্বি হাসান, নাগদহ ইউনিয়ন সেক্রেটারি মো. সিয়াম আহমেদ প্রমুখ।
