আইনজীবী পরিবারের হাতে ১০ লাখ টাকা হস্তান্তর

আপলোড তারিখঃ 2025-12-04 ইং
আইনজীবী পরিবারের হাতে ১০ লাখ টাকা হস্তান্তর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম মোশাররফ হোসেনের পরিবারকে ‘বাংলাদেশ বার কাউন্সিল’ কল্যাণ তহবিলের ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় ফেরিঘাট রোডের বাসায় মরহুমের পক্ষে তার স্ত্রী বেগম আওলিয়া হোসেনকে চেক প্রদান করা হয়। এসময় মরহুমের ছেলে এইচ এম. আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন। 


চেক প্রদানকালে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আহসান আলী, সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল ও হিসাবরক্ষক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 
এর আগে গত ২১ জুলাই চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির কর‌্যাণ তহবিলের পাওনা ২৫ লাখ টাকা মরহুমের পরিবারকে পরিশোধ করা হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী বলেন, মরহুম মোশাররফ হোসেনের কল্যাণ তহবিলের মোট ৩৫ লাখ টাকা দুই দফায তার পরিবারকে প্রদান করা হলো। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য মোশাররফ হোসেন গত ১ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)