মেহেরপুরে জলাশয়ের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2025-12-03 ইং
মেহেরপুরে জলাশয়ের পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুর সদরের রাজনগর মল্লিক পাড়ায় পানিতে ডুবে লাবিব (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী জলাশয়ে ডুবে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  লাবিব রাজনগর মল্লিক জমিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান,  বাড়ীর পাশের খোলায় লাবিবের মা ও দাদী ধান উড়াচ্ছিল। লাবিব সবার অগোচরে খেলা করতে করতে সে বাড়ীর পাশ্ববর্তী জলাশয়ে পড়ে যায় ।  ১২ টার দিকে পথচারীরা লাবিবের মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার করে।  তখন লাবিবের মা ও দাদী ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উল্লেখ্য, এক মাসের মধ্যে রাজনগর মল্লিকপাড়ায় পানিতে ডুবে এ-নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)