ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের রবি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো, উফশী ও বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র এই সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হবে। এছাড়া ৮১০ জন কৃষক ১০ কেজি করে উফশী জাতের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে পাবে। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল ওয়াহেদ, উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, বজলুর রহমান, মামুন-অর রশিদ, নাজমুল হুসাইন, মুকুল হোসেন, জান্নাতুল ফেরদৌস, আসমা আকতার, চাদনি খাতুন, মুইন নাদিম প্রমুখ।
