দামুড়হুদায় গণধোলাই দিয়ে চোরকে থানায় সোপর্দ

আপলোড তারিখঃ 2025-12-01 ইং
দামুড়হুদায় গণধোলাই দিয়ে চোরকে থানায় সোপর্দ ছবির ক্যাপশন:

দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় পাখিভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে শরিফ উদ্দীন (৩৫) নামের এক ব্যক্তি। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। তিনি বড় দুধপাতিলা গ্রামের জমাত আলির ছেলে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদার হঠাৎপড়া এলাকার মজনু মিয়ার ছেলে লিটন মিয়া তার পাখিভ্যানটি বাসস্ট্যান্ডে রেখে বাজার করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন পাখিভ্যানটি নেই। সামনে তাকিয়েই দেখেন একজন ভ্যানটি নিয়ে দ্রুত চলে যাচ্ছে। তার চিৎকারে স্থানীয়রা দৌড়ে গিয়ে শরিফ উদ্দীনকে হাতেনাতে আটক করেন।


স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় পাখিভ্যানসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটলেও চোর ধরা যাচ্ছিল না। এবার হাতেনাতে ধরা পড়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, চুরি করতে গিয়ে আটক একজনকে স্থানীয়রা আমাদের হাতে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)