জীবননগর বাজারে একই রাতে ৬টি দোকানে চুরি

আতঙ্কিত ব্যবসায়ীরা, বাজার কমিটির দাবি

আপলোড তারিখঃ 2025-12-01 ইং
জীবননগর বাজারে একই রাতে ৬টি দোকানে চুরি ছবির ক্যাপশন:

জীবননগর শহরে রাতের আঁধারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। গত শনিবার দিবাগত রাতে টিন কেটে ও ভেন্টিলেটর ভেঙে অভিনব কৌশলে দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরেরা। চুরির ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, জীবননগর শহরের চ্যাংখালী সড়কের পাশে মা কসমেটিক, বলাকা লাইব্রেরি, মুক্তার ইলেকট্রনিক, তোতা কম্পিউটার, শোয়াইব ইলেকট্রনিক ও মেসার্স জাফর মুদি স্টোরে চুরির ঘটনা ঘটে। 


বলাকা লাইব্রেরির স্বত্ত্বাধিকারী অনিক হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার রাতে দোকান বন্ধ করে তালা মেরে বাড়িতে চলে যায়। রোববার সকাল ৮টার দিকে দোকান খুলে দেখি মালামাল এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে দেখতে পেলাম উপরের টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে ক্যাশবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে গেছে।


চোর চক্রের সদস্যরা টিন কেটে ও ভেন্টিলেটর ভেঙে দোকান ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে গেছে বলে চুরি হয়ে যাওয়া দোকানের মালিকেরা জানান। স্থানীয় ব্যবসায়ীরা জানান, জীবননগর শহরে এতো বড় বাজার অথচ বাজার পরিচালনার জন্য কোনো কমিটি নেই। রাতে ব্যবসা প্রতিষ্ঠান পাহারায় কোনো নৈশ প্রহরী নেই। এই বাজারে এ ধরনের চুরির ঘটনা প্রতিনিয়তই ঘটে। ব্যবসায়ী সংগঠন তৈরি করতে ব্যবসায়ীরা অনেকবার উদ্যোগ নিলেও সেটি শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি। চুরি ঠেকাতে প্রশাসনের জোরালো ভূমিকা পালন করার দাবি জানান তারা।


জীবননগর থানার ওসি (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস বলেন, চুরির ঘটনায় অভিযোগ দিতে বলা হয়েছিল, কিন্তু কোনো ব্যবসায়ী অভিযোগ দেয়নি। তবে পুলিশ তৎপর আছে এবং চোর চক্রের সদস্যদের আটকের জন্য পুলিশ কাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)