জীবননগরের সেনেরহুদায় অফিস উদ্বোধনকালে রুহুল আমিন

জান্নাতের মালিক একমাত্র মহান আল্লাহ

আপলোড তারিখঃ 2025-12-01 ইং
জীবননগরের সেনেরহুদায় অফিস উদ্বোধনকালে রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার এশার নামাজের পর সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্টে এই অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অ্যাড. রুহুল আমিন।


৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটার এম.হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মহিউদ্দিন, উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির সাইদুর রহমান, সেক্রেটারি আকরাম হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উথলী ইউনিয়ন ৪ ও ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির অতিথির বক্তব্যে জেলা আমির বলেন, অনেকেই আমাদের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছি, নাউজুবিল্লাহ। জান্নাতের মালিক একমাত্র আল্লাহ তাআ’লা। কোনো মানুষের ক্ষমতা নেই কাউকে জান্নাতের টিকিট দেওয়া। মুত্তাকিদের জন্য আল্লাহ তায়ালা জান্নাত রেডি করে রেখেছেন।


তিনি আরও বলেন, আমাদের দেশে রাজনীতিতে একটা কালচার চালু আছে যে একদল ক্ষমতায় গেলে অন্য দলের লোকজনদের জেলে থাকতে হয়। মামলা হামলার শিকার হতে হয়। আমরা ক্ষমতায় আসলে এই কালচার দুর করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অন্য দল বা অন্য মতাদর্শে বিশ্বাসী কারোর ওপর জুলুম করা যাবে না। সবাইকে সাথে নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি করা যাবে না। আমরা ক্ষমতায় গেলে এ সকল বিষয়ে একটা আমূল পরিবর্তন আনতে চাই। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের সেই সুযোগটি আপনারা করে দিবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)