মেহেরপুরে ১০টি স্বর্ণের বারসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2025-12-01 ইং
মেহেরপুরে ১০টি স্বর্ণের বারসহ দুজন আটক ছবির ক্যাপশন:

মেহেরপুরের বাজিতপুর সীমান্ত থেকে দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের দশটি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার বিকেলে বাজিতপুর বিওপির আওতাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলা বুড়িপোতা গ্রামের মৃত আউল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের নিরাজুল শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)।


চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, বাজিতপুর ক্যাম্প কমান্ডার শাহজাহান সিরাজের নেতৃত্বে একটি টহলদল ভারতীয় সীমান্তের কাছাকাছি অবস্থান করা সময় মিজান ও আব্বাসের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাদের তল্লাশি করলে মিজানের পরিহিত লুঙ্গির ভাজ থেকে দশটি স্বর্ণের বার পাওয়া যায়। পরবর্তীতে তাদের আটক করে বিওপি ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দুই কোটি ১০ লাখ টাকা বলে ধারণা করছে বিজিবি। আটককৃতদের স্বর্ণ চোরাচালান মামলা করে সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)